‘ফ্যানের বাতাসও গরম’

জুবায়ের আহমেদ
১৯ মে ২০২২, ১৫:০০আপডেট : ১৯ মে ২০২২, ১৬:০৫

তীব্র গরম আর যানজটে নাকাল ঢাকার গণপরিবহন যাত্রীরা। বাসের ভেতর নিম্ন মানের ফ্যানের বাতাসেও মিলছে না স্বস্তি। তার ওপর বেশিরভাগ বাসেই চারটা ফ্যানের দুই-একটা নষ্ট হয়ে বন্ধ থাকে। সচল ফ্যানগুলোর বেশিরভাগই এক পাশ হয়ে থাকে। যেন জোড়াতালি দিয়ে বাস যাত্রীদের গরম দূর করার চেষ্টা। গরমে ভোগান্তি মেনে নিয়েই যাতায়াত করছেন তারা।

গুলিস্তানের উদ্দেশে রওনা দেওয়া শিকড় পরিবহনের যাত্রী আলেয়া খাতুন বলেন, ‘পেছনের ফ্যান নষ্ট ছিল, তাই সামনে এসে বসেছি। তবে ফ্যানের বাতাসও গরম।’

চালকের পাশে বসা আরেক যাত্রী বাদাশা আলম বলেন, ‘টাকা দিয়ে বাসে চড়ি। একটু আরামদায়ক ব্যবস্থা থাকলে ভালো হয়। আমার মাথার ওপর ফ্যান নেই, জানালাই ভরসা।’

কী ধরনের ভালো ব্যবস্থা চান জানতে চাইলে তিনি বলেন, ‘গরমে পানি লাগে বেশি। বাসগুলাতে পানি নেই। ফ্যান আছে, কিন্তু তাতে জোর নেই। ভালো মানের ফ্যান লাগালে যাত্রীদের কিছুটা সুবিধা হবে।’

রাজধানীর একটি গণপরিবহনে যাত্রীরা আলিফ বাসের আরেক যাত্রী রহমান বলেন, ‘ফ্যান নষ্ট থাকলে কী আর করার। এভাবেই যেতে হবে।’ এই ব্যবস্থার পরিবর্তন চান কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পরিবর্তন হলে ভালো হয়। না হলে কাউকে কিছু বলার নেই। কেউ তো শোনে না।’

তবে গরমের কারণে নতুন করে ফ্যান ঠিক করা হয়েছে বলে জানান বিহঙ্গ পরিবহনের সহকারী রাজিব। তিনি বলেন, ‘বাসের ফ্যান নষ্ট থাকে এটা সত্য। কিন্তু প্রত্যেক বছরই গরম এলে কিছু নতুন ফ্যান লাগানো হয়। নষ্ট ফ্যানগুলো ঠিক করা হয়।’

ফ্যানগুলো দ্রুত নষ্ট হয়ে যায় জানিয়ে সহকারী রাজিব বলেন, ‘৮শ’-৯শ’ টাকার ফ্যান বেশি দিন টেকে না। তার ছিঁড়ে যায়, গরমে গলে যায়। তাছাড়া যাত্রীরা দাঁড়িয়ে থাকায় তাদের মাথায় লেগে ফ্যান ঘোরার অংশ নষ্ট হয়ে যায়, তাই ফ্যান ঘোরে না।’

চালক আসনের ফ্যান বন্ধ করে বসে থাকা শিকড় পরিবহনের চালক বিপ্লব বলেন, ‘ফ্যান চালাই না। ফ্যানের বাতাস গরম। এতে মাথা গরম হয়ে যায়।’

বাসে নষ্ট হয়ে যাওয়া ফ্যানগুলোর বিষয়ে শিকড় পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসের ফ্যানগুলো নষ্ট হওয়ার প্রধান কারণ ঢাকার সড়কগুলো যাতায়াত উপযোগী না। মেট্রোরেলের কারণে যে সড়কগুলো ভাঙা হয়েছে, বিশেষ করে কাজিপাড়া আর শ্যাওড়াপাড়ার রাস্তা বেশি খারাপ। এগুলো দিয়ে গাড়ি গেলে ঝাঁকিতে ফ্যানের কয়েল নষ্ট হয়ে যায়। এছাড়া বাস চালক ও সহকারীরা বাসের যন্ত্রাংশের প্রতি তেমন মনযোগী না। তাই এগুলো দ্রুত নষ্ট হয়ে যায়।’

 

 

 

 

/আরকে/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান