খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১৩:৪৩আপডেট : ২৬ মে ২০২২, ১৩:৪৩

খিলগাঁও তালতলা বাজার এলাকায় যানবাহনের ধাক্কায় নার্গিস (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। তালতলা মার্কেটের মেইন গেটের কাছে বৃহস্পতিবার (২৬ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধারকারী পথচারী ইব্রাহিম (১৫), অনিক (১৪) ও আলামিন (১১) বলেন, ভোরে নার্গিস খিলগাঁও তালতলা মার্কেটের মেন গেটের রাস্তায় আহত অবস্থায় পড়েছিল। তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরে সেখান থেকে তাকে সকাল ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসার পর ভিকটিম শুধু তার নাম নার্গিস বলে জ্ঞান হারিয়ে ফেলেন। কে বা কারা কীভাবে তাকে মারছে, নাকি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন—এ ব্যাপারে নার্গিস কিছু বলতে পারেনি। এমনকি পথচারীরাও কিছু বলতে পারেনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পথচারী তিন জনকে ঢামেক ক্যাম্পে রাখা হয়েছে।

/এআইবি/আরটি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম