বাসচাপায় শিক্ষার্থী আহতের ঘটনায় তিন ঘণ্টা সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ২০:৪০আপডেট : ২০ জুন ২০২২, ২০:৪০

রাজধানীর উত্তরায় রবিবার (১৯ জুন) মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী বাসচাপায় আহত হওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার (২০ জুন) বিকালে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার (২০ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা উত্তরার হাউজবিল্ডিং ও আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

ডিএমপির উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, সন্ধ্যা হয়ে আসছে তারা রাস্তা ছেড়ে চলে গেছে।

এর আগে রবিবার (১৯ জুন) এনা পরিবহনের একটি বাসের চাপায় সাদমান ফেরদৌস নামে উত্তরা মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হন।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বাসচাপায় শিক্ষার্থী আহতের ঘটনায় তিন ঘণ্টা সড়ক অবরোধ

তিনি জানান, রবিবার এনা পরিবহনের একটি বাসের চাপায় একাদশ শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ বিকাল থেকে হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এনা পরিবহনের বাসসহ বেশ কয়েকটি মিনিবাস আটকে রেখেছিল বলে জানান ওসি জহিরুল।

তিনি বলেন, যে বাসটি দুর্ঘটনা ঘটিয়েছে সেটার  চালক ও হেলপারকে গ্রেফতারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আহত হওয়া ওই শিক্ষার্থী এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে উত্তরা রাজলক্ষ্মী থেকে গাজীপুর জয়দেবপুর পর্যন্ত। পরবর্তীতে সড়কটি শিক্ষার্থীরা ছেড়ে দিলে যানজট কমে আসে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, শিক্ষার্থীরা প্রথমে হাউজবিল্ডিং এলাকার সড়কে নেমেছিলেন। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম