আটটাতেই বন্ধ হচ্ছে দোকান, কর্মচারীরা খুশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২২, ২২:১৮আপডেট : ২১ জুন ২০২২, ২২:১৮

রাত আটটার পর দোকানপাট বন্ধ ঘোষণার দ্বিতীয় দিনেই রাজধানীর বেশিরভাগ এলাকায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়িত হতে দেখা গেছে।

রাজধানীর ধানমন্ডি, কাওরান বাজার, ফার্মগেট, বনানী এলাকা সরেজমিনে গিয়ে দেখা যায় ফার্মেসি, রেস্তোরাঁ ও ফুটপাতের টুকটাক দোকান ছাড়া বেশিরভাগ স্থাপনা বন্ধ।

কেউ একটু দেরিতে বন্ধ করলেও রাত সাড়ে ৯টার দিকে প্রায় সবই বন্ধ পাওয়া যায়। তবে ঢাকা দুই সিটি করপোরেশন কিংবা পুলিশের কোনও টহল দেখা যায়নি।

রাজধানীর বিভিন্ন রাস্তায় রাত ৯টায় দেখা যায় ঘরমুখী মানুষের ভিড়। তাদের বেশিরভাগই দোকানের মালিক ও কর্মচারী। এ সময় রাস্তায় গণপরিবহনের সংকট দেখা গেছে।

বিভিন্ন সড়কে যেমন ফার্মগেট মহাখালী, বনানী ও গুলশানের সড়কে যানজট দেখা গেছে।

সাড়ে আটটার দিকে ফার্মগেটে বাসের জন্য অপেক্ষা করছিলেন দোকান কর্মচারী রাজিব হোসেন। তিনি বলেন, ‘কোনও পুলিশের টিম আসেনি। আমরা নিজেরাই দোকান বন্ধ করেছি। সরকারি অর্ডার হওয়ায় ভালোই হয়েছে। মালিকরা জোর করতে পারছে না।’

সিটি করপোরেশনের কোনও পরিদর্শক দল দেখেননি বলেও তিনি জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, আমরা আগামীকাল (বুধবার) থেকে মোবাইল কোর্ট চালাবো। আজকে জোনে পাঠিয়েছি।

অপরদিকে, ডিএনসিসি কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, দোকান বন্ধের সরকারি সিদ্ধান্তটি আইন প্রয়োগকারী সংস্থা বাস্তবায়ন করবে। আমরা মনিটরিং করবো। আমাদের কোনও অবজারভেশন থাকলে তাদেরকে জানাবো।

/আরএইচ/এফএ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি