জায়গা দখল করতেই আগেভাগে হাটে ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২২, ১৮:৫১আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৮:৫১

ঢাকার দুই সিটি করপোরেশনের ঘোষণা অনুযায়ী রাজধানীতে কোরবানির হাট বসার কথা ঈদের চার দিন আগে। কিন্তু দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আগেই গরু নিয়ে হাটে চলে এসেছেন।

ব্যবসায়ীরা জানান, আপাতত বেচাকেনা নেই। তবে হাটের জায়গা পেতে আগেভাগেই এসেছেন তারা। মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর আশিয়ান সিটি সংলগ্ন কাওলা শিয়ালডাঙ্গার হাট, বারিধারা ১০০ ফিট সড়ক সংলগ্ন হাট, আফতাবনগর হাট ও মেরাদিয়া বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

জায়গা দখল করতেই আগেভাগে হাটে ব্যবসায়ীরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ২০টি গরু নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেরাদিয়া হাটে এসেছেন মো. জাহাঙ্গীর। তিনি বলেন, ‘শনিবার (২ জুলাই) রাতে গরুর ট্রাক লোড করে রবিবার সকালে হাটে এসে পৌঁছেছি। এখনও কোনও গরু বিক্রি হয়নি।’

জাহাঙ্গীর বলেন, ‘ঢাকার মানুষ এত তাড়াতাড়ি গরু কেনেন না। তারা কিনবেন ঈদের দু-এক দিন আগে।’

কেন এত আগে আসেন জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আগে না এলে হাটে জায়গা পাওয়া যায় না। এখন যারা আসছেন, তারা জায়গা পাচ্ছেন না।’

পাবনার সাঁথিয়ার ব্যবসায়ী সবুর ব্যাপারী এসেছেন আফতাব নগর ইস্টার্ন হাউজিং এলাকার হাটে। তিনি বলেন, ‘আমি ১৭টি গরু নিয়ে এসেছি। কোনও গরু বিক্রি হয়নি। দু-একজন দামদর করছেন।’

জায়গা দখল করতেই আগেভাগে হাটে ব্যবসায়ীরা তিনি বলেন, ‘আমি এসেছি দুই দিন আগে। দেরিতে এলে হাটে জায়গা পাওয়া যায় না। আগে এলেও ঈদের দু-একদিন আগেই বিক্রি শুরু হয়। আগে আসায় গরুর পেছনে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে।’

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘হাটে গরু আসতে শুরু করেছে। বিক্রি শুরু হবে আমাদের নির্ধারিত তারিখ থেকে। অল্প অল্প করে আসায় সুবিধা হচ্ছে।’

 

/আরএইচ /আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম