এ যেন গরুর মাথা-ভুঁড়ির হাট

মাহফুজ সাদি
১০ জুলাই ২০২২, ১৮:২১আপডেট : ১০ জুলাই ২০২২, ১৮:৩৮

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানিতে সহযোগিতা করে মাংসের পাশাপাশি গরুর মাথা, ভুঁড়িসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পেয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। কয়েকজনে মিলে সেসব সড়কের পাশেই গোল হয়ে বসে কেটে ভাগ করে নিয়েছেন তারা।

রবিবার (১০ জুলাই) কলাবাগান, ধানমন্ডি, গুলশান, বনানী, সেগুনবাগিচা ও বংশালসহ বিভিন্ন এলাকা ঘুরে সড়কের ফুটপাতে পাশে এমন চিত্র দেখা গেছে। তারা জানিয়েছেন, কয়েকজন মিলে বিভিন্ন এলাকায় ভাগ হয়ে পশু জবাই এবং মাংস বানানোর কাজে সহযোগিতা করেছেন। এতে খুশি হয়ে অনেকে মাংস দিয়েছেন, কেউ গরুর মাথা দিয়েছেন। কেউ ভুঁড়িসহ অন্যান্য অংশ দিয়েছেন। এগুলো এনে এক একটি জায়গায় বসে কেটে নিজেদের মধ্যে সমান ভাগ করে নিয়েছেন।

এদের একজন জুয়েল মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, কলাবাগান এলাকায় তিনিসহ আরও ৫ জন মিলে কাজ করেছেন। দুজন করে ভাগ হয়ে মোট ৬টি গরু জবাই ও মাংস বানিয়েছেন। তারা যেসব মাংস ও মাথা-ভুঁড়ি পেয়েছেন, তা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন।

মানিক মিয়াজি নামে এই গ্রুপের আরেকজন বলেন, কোরবানি দিতে পারি না। বউ-বাচ্চাদের মুখে ঈদের দিন মাংস তুলে দিতে সকালে বের হয়েছি। কয়েক বছর ধরে বিত্তবানদের পশু জবাই ও চামড়া খোলার কাজে সহযোগিতা করে আসছি। এতে বড়লোকরা খুশি হন, আমরাও আনন্দ পাই।

এ যেন গরুর মাথা-ভুঁড়ির হাট

কুষ্টিয়া থেকে আসা কসাই শাহরিয়ার জানান, তিনি প্রতি বছরই একটি নির্ধারিত ভবনের কোরবানির গরুর মাংস কাটেন। এবার চারটি গরুর মাংস কেটেছেন। মালিকরা গরুর মাথার মাংস পছন্দ করেন না। শুধু মগজ রেখে মাথার বাকিটা আমাদের দিয়ে দিয়েছেন। সেটা প্রসেস করে আমরা বিক্রি করছি। প্রতি কেজি ৪-৫শ’ টাকা করে বিক্রি করছেন বলে জানান।

এদিকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে নারীসহ নিম্ন আয়ের মানুষের একটি অংশ অনেকেই মাংসের জন্য বাসাবাড়িতে কড়া নাড়তে দেখা যায়। দিন শেষে পাওয়া মাংস নিয়ে বাসায় ফেরার কথা জানিয়েছেন তাদের কয়েকজন।

ধানমন্ডি এলাকার গৃহকর্মী রহিমা বেগম বলেন, যেসব বাসাবাড়িতে কাজ করি, তারা ঈদের দিন মাংস দেন। আশপাশের বিভিন্ন বাড়িতেও গেলে মাংস দেয়। এভাবে যে মাংস পাই তা নিয়ে বাসায় ফিরে রান্না করে সন্তানদের সামনে দেই। প্রত্যেক কোরবানির সময় একই কাজ করি।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম