কর্মকর্তারা চেয়েছিলেন একদিন মেয়র দেন ১২ ঘণ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২২, ১৪:৪৯আপডেট : ১১ জুলাই ২০২২, ১৪:৪৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন,  সিটি করপোরেশনের কর্মকর্তা কোরবানির বর্জ্য অপসারণের জন্য ২৪ ঘণ্টা  চেয়েছিলেন কিন্তু তিনি ১২ ঘণ্টা সময় দিয়েছিলেন। আর তাতেই  তারা ১২ ঘণ্টার আগে কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করতে সক্ষম হয়েছিল।

সোমবার রাজধানীর গুলশানে ২ নম্বরের নগর ভবনে কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

মেয়র বলেন, আমাকে অনেকে বলেছিল ২৪ ঘণ্টা রাখি স্যার। যদি ১২ ঘন্টায় করতে পারি এটা প্লাস পয়েন্ট।  আমি বলেছি এরকম কাজ করতে চাই না। কেন আমরা ১২ ঘণ্টার জায়গায় ২৪ ঘণ্টা রাখবো?

তিনি জানান, ডিএনসিসি ৬.৫০ হাজার বর্জ্য ব্যাগ, ৬০ টন ব্লিচিং পাউডার ও ১০ হাজার ক্যান স্যাভলন নাগরিকদের জন্য বিতরণ করেছে।

তিনি দাবি করেন,  আগে পাড়া মহল্লায় অলিতে-গলিতে পশুর বর্জ্যের জন্য ঢোকা যেত না। এখন সে পরিবেশ নেই।  তিনি দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর  বর্জ্য অপসারণের জন্য নগরবাসী,  কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ দেন।

/আরএইচ /এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম