ডিএনসিসির পশুর হাটে ডিজিটাল লেনদেন ৩৩ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২২, ১৮:১৯আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৮:১৯

পাইলট প্রকল্প হিসেবে ডিএনসিসির ছয়টি স্মার্ট হাটে বিভিন্ন ব্যাংক ও আর্থিকসেবা দানকারী প্রতিষ্ঠানের চ্যানেলে ৩৩ কোটি টাকা লেনদেন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র  আতিকুল  ইসলাম।

বুধবার (৩ আগস্ট) রাজধানীর গুলাশান-২ নগর ভবনে আয়োজিত ‘স্মার্ট হার্ট, স্মার্ট বাংলাদেশ’ ফলাফল ঘোষণা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, এবারের হাটে যে চ্যালেঞ্জগুলো ছিল বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি এ বিষয়গুলো খতিয়ে চ্যালেঞ্জগুলোর সমাধান খুঁজে বের করতে।

ইসলামী ব্যাংক গাবতলী হাটে সর্বোচ্চ ছয় কোটি টাকা লেনদেন করেছে বলে জানানো হয়।

ডিজিটাল মাধ্যমে ভবিষ্যতে কিভাবে এটিকে আরও বাড়ানো যায় সে লক্ষ্যে কাজ করতে হবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে শুধু সহজেই লেনদেন হবে না, মানুষ বিপুল টাকা নিরাপদে লেনদেন করতে পারে। গাবতলীর পশুর হাটকেও ডিজিটাল লেনদেনের আওতায় আনা হবে।

ডিএনসিসি মেয়র বলেন, গাবতলী স্থায়ী পশুর হাট। এখানে সারা বছরই পশু বেচাকেনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসেন ব্যবসায়ীরা। তাই এটিকে আমরা স্মার্ট করতে চাই এবং এটি করতে আমরা খুব বেশি সময় নেব না।

মেয়র আতিকুল ইসলাম বলেন, একজন খামারি যখন তাদের পশু নিয়ে শহরে আসেন প্রকৃতপক্ষে তাদের অনেক কষ্ট হয়। পশুগুলো বিক্রি করে বিক্রিত টাকা নিয়ে নিরাপদে বাড়ি ফেরার চিন্তাটাও তার মধ্যে থাকে। যাওয়ার সময় টাকা নিয়ে একজন খামারি যেন নির্বিঘ্নে নিরাপদে যেতে পারে সেজন্য আমরা এই ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করেছি। এর ফলে খামারিদের আর নগদ টাকা বহন করতে হচ্ছে না।

এসময় তিনি অনলাইনভিত্তিক সেবাসমূহ গ্রহণ করে নগরবাসীকে ডিএনসিসিকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, আপনারা যদি কোথাও ম্যানহোলের ঢাকনা খোলা, ফুটপাতে ময়লা, জলাবদ্ধতাসহ অন্য সমস্যা দেখেন দয়া করে ছবি তুলে ‘সবার ঢাকা’ অ্যাপে আপলোড করুন। কথা দিচ্ছি আমরা ২৪ ঘন্টার মধ্যে সেটা সমাধান করার ব্যবস্থা নেব।

বিদ্যুৎ সাশ্রয়ে স্মার্ট এলইডি লাইট ব্যপকভাবে কাজে লাগছে বলেও তিনি উল্লেখ করেন তিনি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা শহরে ২৮ হাজার রিকশার লাইসেন্স দেওয়া ছিল। কিন্তু এখন প্রায় দশ লাখের বেশি রিকশা চলছে। এগুলো শৃঙ্খলার মধ্যে নেই, কোনও ডাটাবেজ নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগের অনিবন্ধিত রিকশা তুলে দিয়ে নতুন করে কিউআর কোডযুক্ত দুই লাখ রিকশা নিবন্ধন দেবো।

/আরএইচ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম