বিআরটিএ’র অভিযানে ১৯ মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ১৯:৫০আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৯:৫০

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরী ও দূরপাল্লার গণপরিবহনের বর্ধিত ভাড়া কার্যকরের পর ৭ আগস্ট থেকে রাজধানীতে অভিযান চালাচ্ছে বিআরটিএ কর্তৃকক্ষ। এর চতুর্থ দিনে আজ বুধবার (১০ আগস্ট) ঢাকায় ১০টি ভ্রাম্যমাণ আদালতে ১৯টি মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করে বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) (উপ-সচিব) হেমায়েত উদ্দিন জানান, অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশন/রুট পারমিটবিহীন, ফিটনেসবিহীন, হাইড্রোলিক হর্নসহ অন্যান্য অপরাধের দায়ে এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ৯৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রসঙ্গত, পরিবহন খাতের অংশীজনদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ৬ আগস্ট রাত সাড়ে ৯টায় বাস ভাড়া সমন্বয় করে পুনর্নির্ধারণের ঘোষণা দেয় বিআরটিএ। সে সময় জানানো হয়, প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাস ভাড়া ২২ দশমিক ২২ শতাংশ, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৬ দশমিক ২৭ শতাংশ এবং এই দুই মহানগরীর আশপাশের এলাকায় (ডিটিসিএ) ১৭ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

সে হিসেবে দূরপাল্লার বাসের ভাড়া আগে ছিল প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা, যা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আগে প্রতি কিলোমিটারে বড় বাসের ভাড়া ছিল ২ টাকা ১৫ পয়সা, এখন তা ২ টাকা ৫০ পয়সা। মিনি বাসের আগে ছিল ২ টাকা ৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের বড় বাসে সর্বনিম্ন ভাড়া আগেরটাই ১০ টাকা এবং মিনি বাসে ৮ টাকা নির্ধারণ করা হয়।

/এমআরএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম