সবার ঢাকা অ্যাপ: অভিযোগের ৬০ শতাংশই মশা নিয়ে

রাশেদুল হাসান
১১ আগস্ট ২০২২, ১৭:৪৬আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৭:৫২

আট ধরনের নাগরিক সেবার বিষয়ে অভিযোগ ও সমস্যা জানতে গত বছরের জানুয়ারি মাসে ‘সবার ঢাকা’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আর গত সাত মাসে এই অ্যাপের মাধ্যমে উত্তর সিটি যত অভিযোগ পেয়েছে তার ৬০ শতাংশই মশা সংশ্লিষ্ট।

গত জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সবার ঢাকা অ্যাপে সড়ক, মশক, রাস্তার বাতিসহ আটটি নাগরিক সেবার বিষয়ে সর্বমোট ১ লাখ ১৭ হাজার ৭৪৪টি অভিযোগ পায় উত্তর সিটি। এর মধ্যে ৭০ হাজার ৩৩৪টি অভিযোগ ছিল শুধু মশা নিয়ে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে কম অভিযোগ পড়েছে গণশৌচাগার নিয়ে, সংখ্যায় ২২টি। তাছাড়া রাস্তার সমস্যার নিয়ে ১০ হাজার ২৩৮টি, আবর্জনার সমস্যা নিয়ে ৩২ হাজার ৭৩৬টি, সড়কবাতি নিয়ে ২ হাজার ৫৯০টি, নর্দমার সমস্যা ৪৯২টি, অবৈধ স্থাপনা সংক্রান্ত ৮৫১ এবং জলাবদ্ধতা নিয়ে ৪৮১টি অভিযোগ পায় ডিএনসিসি।

ডিএনসিসি’র সরবরাহ করা তথ্য অনুযায়ী— ১ লাখ ১৬ হাজার ১২১টি অভিযোগের প্রতিকার করা হয়েছে, যা মোট অভিযোগের ৯৮ শতাংশ। আর মশা নিয়ে মোট ৬৯ হাজার ৯১৪টি অভিযোগের প্রতিকার করা হয়েছে, যা মোট অভিযোগের ৯৯ শতাংশ।

গণশৌচাগার সংক্রান্ত ২২টি অভিযোগের মধ্যে ১১টির সমাধান করা হয়েছে। অপরদিকে অবৈধ স্থাপনার ৬৪৪টি অভিযোগের সমাধান হয়েছে এবং ২০৭টির প্রতিকার করা সম্ভব হয়নি।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, উত্তর সিটিতে ৫৪টি ওয়ার্ড থাকলেও অ্যাপের মাধ্যমে যে অভিযোগ নেওয়া হচ্ছে তা মূলত ৩৬টি ওয়ার্ডের নাগরিকদের কাছ থেকে পাওয়া। কারণ ৩৭-৫৪ নম্বর ওয়ার্ডগুলো নতুন, এগুলোতে নাগরিক সুবিধা যেমন সড়ক, নর্দমা, বাতির তেমন উন্নয়ন না হওয়ায় তাদের অভিযোগ নেওয়া হচ্ছে না।

মশা নিয়ে কি ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে— জানতে চাইলে ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান জানান, মশার উৎসস্থল, মশার কীটনাশক না ছিটানোরই অভিযোগগুলো বেশি।

তিনি বলেন, মশার উৎস যেগুলো পাওয়া যায় সেগুলোর ছবিসহ অভিযোগ করা হয়। সেগুলো যখন ধ্বংস করা হয় সেগুলো সমাধান হয়েছে হিসেবে দেখানো হয়। তাতে আমরা নিশ্চিত হতে পারি কতগুলো উৎসস্থল আছে আর কতগুলো ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রায় প্রতিদিনই কুকুর নিয়ে অভিযোগ পাই তখন আমরা আমাদের ভেটেরিনারি টিম পাঠাই। এ সমস্যা সমাধান করি।

তিনি যোগ করেন, আমরা চাই জনসাধারণ বেশি বেশি করে সমস্যার কথা জানাক, যাতে আমরা ব্যবস্থা নিতে পারি।

 

/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী