ডিএনএ নমুনা রেখে চকবাজারে নিহত ছয় শ্রমিকের লাশ হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ১৭:১৯আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৭:১৯

রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকার ঢাকা প্লাস্টিক নামে একটি চারতলা বিশিষ্ট ভবনের অগ্নিকাণ্ডে নিহত ৬ হোটেল কর্মীর মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। এছাড়া মরদেহ থেকে ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। এরপর চকবাজার  থানা পুলিশ ও ঢাকা জেলা প্রশাসন স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ( মিটফোর্ড হাসপাতাল) ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. ওমর ফারুক বলেন, মরদেহগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলো সিআইডির ফরেনসিক টিমকে দেওয়া হবে।

মরদেহ হস্তান্তরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ছয় মৃত ব্যক্তির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া প্রশাসন সম্পন্ন করেছে।

এদিকে চকবাজারে কামালবাগের আগুনে যে ছয় জনের মরদেহ পাওয়া গেছে, তাদের ৬ জনের পরিচয় জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তারা হলেন, ওহাব আলী ওসমান (২৫), বেল্লাল সরদার (৩৫), স্বপন সরকার (১৮), মোতালেব (১৬) ও শরীফের (১৬) ও রুবেল (২৮)।

 

/এআরআর/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান