গ্রাইন্ডিং পাথরের আঘাতে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ১২:৩৯আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:৩৯

রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে ‘পানামা রাবার কারখানায়’ কাজ করার সময় গ্রাইন্ডিং পাথরের আঘাকে মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

দেলোয়ার ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। তিনি পানামা রাবার কারখানায় সান সেকশনে কাজ করতেন।

দেলোয়ারের সহকর্মী মো. স্বপন জানান, রবিবার কারখানা বন্ধ ছিল। তবে শ্রমিকরা কারখানায় থাকেন। দেলোয়ার নতুন গ্রাইন্ডিং পাথর (পাথরের বড় চাকা) লাগিয়ে, মেশিন চালু করে টেস্ট করতে গেলে পাথরটি বিকট শব্দ করে ভেঙে যায়। ভাঙা একটি টুকরো ছিটকে এসে তার মাথায় লাগে। এতে সে আঘাতপ্রাপ্ত হয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

 

 

 

 

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান