ফ্ল্যাট পেলেন ১৭০ পরিচ্ছন্নতাকর্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৭০ জন পরিচ্ছন্নতাকর্মীর কাছে নবনির্মিত ভবনের ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০ তলাবিশিষ্ট শাপলা, শালুক ও পলাশের ১৭০ পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ফ্ল্যাটের বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর করেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন, ‌‘বৃহস্পতিবার আমরা ১৭০ জনের মাঝে বাসা বরাদ্দ দিয়েছি। এই বাসা বরাদ্দ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় হলেও তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। কারণ, এই বাসা বরাদ্দের যে মূল নীতিমালা বা আইন, সেটি নিয়মিত কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য।’

ফ্ল্যাটের চাবি হস্তান্তর করছেন মেয়র শেখ ফজলে নূর তাপস প্রধানমন্ত্রী মায়ের মমতায় তাদের ঠিকানা করে দিলেন উল্লেখ করে মেয়র বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা অনুধাবন করেছেন আমাদের এই বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী─ হরিজন, মুসলিম, তেলেগু, মানামি; যারা নিম্ন আয়ের, যাদের কোনও মাথা গোঁজার ঠাঁই নেই─ তিনি সিটি করপোরেশনের মাধ্যমে ভবন নির্মাণ করে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন।’

পর্যায়ক্রমে আবাসন সমস্যার সমাধান করা হবে জানিয়ে শেখ তাপস বলেন, ‌‘আমাদের বাসাগুলো কিছু প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। কিছু ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে আবার কিছু বাসার নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। চলমান ভবনগুলোর নির্মাণ শেষ করে আমরা সেগুলোও পর্যায়ক্রমে বরাদ্দ দেবো। আমাদের তেলেগু সম্প্রদায়কে যে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে কিছু বাসা খালিও রয়েছে। আমি বরাদ্দ কমিটিকে নির্দেশ দিয়েছি, অচিরেই প্রাপ্য তালিকা সম্পন্ন করে সেগুলোও যেন তেলেগু সম্প্রদায়ের মাঝে বরাদ্দ দেওয়া হয়। আর বৃহস্পতিবার বরাদ্দ দেওয়া তিনটি ভবনের মধ্যে ১২০টি বাসা বাকি রয়েছে। প্রকৃত পরিছন্নতাকর্মী– যারা এখনও পাননি, তারা আবেদন করতে পারবেন। আমরা এ বছরের মধ্যেই বাকি ১২০টি বাসা বরাদ্দ দেবো।,

ফ্ল্যাট পেলেন ১৭০ পরিচ্ছন্নতাকর্মী কোনও অনিয়ম হলে তা জানানোর নির্দেশ দিয়ে মেয়র বলেন, ‘কোথাও যদি অন্যায়-অন্যায্য কিছু দেখা যায়, তাহলে তা কর্তৃপক্ষকে জানাবেন। আমরা কোনও অন্যায় বরদাশত করবো না। আপনারা দেখেছেন, আমরা দুই বছর ধরে কোনও অনিয়ম বরদাশত করিনি। তা যত বড় পর্যায়েরই হোক। আমরা কোনও রকম আপস করবো না।’

এ সময় করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাদল সরদার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন– প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ।

 

/আরএইচ/এনএআর/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম