ডেমরায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নারীসহ ৪ জন গুরুতর আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২২, ১৪:২২আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৪:২৬

রাজধানীর ডেমরার বামৈইল এলাকায় ট্রাক-লেগুনার সংঘর্ষে এক নারীসহ লেগুনার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন– মুক্তা বেগম (২২), হাবিবুর রহমান (৩৫), সুমন মিয়া (২৪) ও শরিফুল ইসলাম (৪২)।

বুধবার (১২ অক্টোবর) বেলা ১২টা দিকে এ ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডেমরা থানার উপ-পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার। তিনি বলেন, বুধবার সকাল আনুমানিক ১২টার দিকে লেগুনা ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেগুনার বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে চার জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এআরআর/এআইবি/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান