ডেমরায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ১৬:৪৯আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৬:৪৯

রাজধানীর ডেমরায় এক তরুণীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (১৭ অক্টোরব) ওই তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার এ তথ্য জানান।  

ওই তরুণীর বড় ভাই জানান, ১৫ দিন আগে তার বোন বড় ভাইয়ের বাসা কদমতলীতে বেড়াতে যান। সেখান থেকে বরিবার বিকালে ডেমরা থানার কোনাপাড়া মেলায় যান। মেলায় কথিত চাচাতো ভগ্নিপতি সেলিম (৪৫) ও তার বন্ধু আলমের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে তারা ওই তরুণীকে মেলায় বিভিন্ন ধরনের নাস্তা খাওয়ায়। সে সময় কোকাকোলার সঙ্গে নেশা জাতীয় কিছু একটা খাইয়ে অচেতন করে সিএনজিতে কোনাপাড়া কাশবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। সংবাদ পেয়ে ডেমরা থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরে প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. বিলকিস বেগম বলেন, ‘সোমবার দুপুরে ওই তরুণীকে আমাদের কাছে পাঠানো হয়েছে। আগামীকাল তার ফরেনসিক পরীক্ষা করানো হবে। প্রাথমিকভাবে তরুণী অভিযোগ করেছেন, পূর্ব পরিচিত সেলিম ও আলম তাকে অচেতন করে। তারাসহ চার জন তাকে ধর্ষণ করে।’ তিনি আরও বলেন, ‘এখনও মামলা হয়নি।’

পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার জানিয়েছেন, ধর্ষণের শিকার ওই নারীকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারের চেষ্টা চলছে। ওই তরুণীর ভাই এলে থানায় মামলা নেওয়া হবে।

 

 

 

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম