মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ২৩:২১আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ২৩:২১

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় নুসরাত জাহান সুমি (৩৮) নামে নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক ) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

মৃতের ভাই মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, নুসরাত কাওরান বাজার এলাকায় (বিবিআরএএল) নামে একটি প্রতিষ্ঠানে সিনিয়র অ্যানালিস্ট হিসেবে চাকরি করেন। খিলগাঁওয়ের গোড়ানে ভাইয়ের বাসায় থাকেন। স্বামী তানভীর আহামেদ কুমিল্লা দেবীদ্বারে পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি করেন। মাঝে মধ্যে ঢাকায় আসেন।

তিনি বলেন, অফিস শেষে বাসায় ফিরার পথে মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের সাথে ধাক্কায় গুরুতর আহত হয় নুসরাত। সেখান তাকে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হাসপাতাল নিয়ে যান। সংবাদ পেয়ে সেখান থেকে রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মৃত তোফাজ্জল হোসেনের মেয়ে নুসরাত।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম