‘কাকভেজা বেদনা’ নিয়ে মালেক মিয়া ও মহোর আলী

আতিক হাসান শুভ
২৪ অক্টোবর ২০২২, ২২:৫৬আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ২২:৫৬

সকাল থেকে একনাগাড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। পুরান ঢাকার অনেক অলিগলি পানিতে ডুবে গেছে। ফুটপাত একেবারেই ফাঁকা। এদিক ওদিক তাকাতেই একজন কলা বিক্রেতাকে দেখা গেলো। কাকভেজা হয়ে একটা দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে আছেন তিনি। কাছে যেতেই আকুতি মিনতি করে কলা কেনার কথা বললেন। না সূচক শব্দ উচ্চারণ করতেই মন খারাপ করে দাঁড়িয়ে রইলেন। বৃষ্টির মধ্যেও কলা বিক্রি করতে বের হন মালেক মিয়া

ষাটোর্ধ্ব এই কলা বিক্রেতার নাম মালেক মিয়া। আপন বলতে দুনিয়ায় কেউ নেই তার‌। থাকেন কদমতলীর ফলের আড়তে। তিনি বলেন, সকালবেলা ১০টাকা দিয়ে একটা পাউরুটি কিনে এখানকার কলা দিয়ে খেয়েছি। তা দিয়েই দিন কেটে সন্ধ্যা গেছে। বৃষ্টির কারণে এক টাকাও বিক্রি করতে পারি নাই। মানুষজন নাই, কে কিনবো? ভেজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে বললেন, সারাদিনে আর কিছু খাই নাই। কয়টা কলা বেচতে পারলে ভাত কিন্না খাইতাম। আমার বয়সী অনেক মানুষ ঢাকায় ভিক্ষা কইরা খায়। কিন্তু আল্লাহ যতো দিন আমার শক্তি সামর্থ্য রাখবে, কারও কাছে হাত পাতবো না।
মহোর আলী (৭০) নামের আরেকজন কলা বিক্রেতা বলেন, চাল কেনার টাকা নেই। তাই বৃষ্টিতেও কলা নিয়ে বসে আছেন। বৃষ্টি থেকে বাঁচতে দুই টুকরো পলিথিন দিয়ে কোনোরকম নিজেকে ঢেকে রেখেছেন তিনি। শরীরের বাম পাশ প্যারালাইজড হয়ে যাওয়ায় ঠিক মতো হাঁটতে পারেন না। স্ত্রীর সাহায্যে লাঠিতে ভর করে চলতে হয়।

তিনি বলেন, আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। দুই ঝাঁপি কলা এনেছি। রাস্তায় মানুষ কম। তেমন বিক্রি হয়নি। এই কলাগুলো বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে যাবে। তাই এই বৃষ্টিতেও বসে আছি। কম দামে হলেও বিক্রি করে দেবো। তারপর চাল ডাল কিনে বাসায় যাব। ছেলেমেয়ের কথা জিজ্ঞেস করতেই দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, ওদের জন্য দোয়া করি আল্লাহ ওদের ভালোভাবে বাঁচিয়ে রাখুক।

 

/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম