সড়ক পরিবহন মালিক সমিতির ঘোষণা

১০ ডিসেম্বর গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৮:২০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৮:২০

আগামী ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলী এবং আন্তজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সংগঠনটির রমনার কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকাস্থ পরিবহন মালিক-শ্রমিক নেতাদের এক যৌথ সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা করার জন্য বৃহস্পতিবার বিকাল ৩টায় যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

সভায় সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, গুলিস্তান টিবিসি রোড ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিকসহ ঢাকাস্থ সকল পরিবহন কোম্পানির প্রায় ৩০০ জন মালিক- শ্রমিক নেতা উপস্থিত ছিলেন ।

নেতারা আগামী ১০ ডিসেম্বর গাড়ি চলাচল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ওইদিন ঢাকা শহর, শহরতলী এবং আন্তজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে বলে সিদ্ধান্ত নেন। ১০ ডিসেম্বর গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

/এমআরএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম