গণশৌচাগারে চলছে খাবার হোটেল, নীরব দর্শক ক্রীড়া পরিষদ

রাশেদুল হাসান
২০ ডিসেম্বর ২০২২, ১৮:৫৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৯:৩২

রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের টয়লেটের মধ্যেই খাবার হোটেল বসানোর অভিযোগ উঠেছে জাতীয় ক্রীড়া পরিষদের বিরুদ্ধে। হোটেল মালিক ও কর্মচারীরা জানিয়েছেন, খাবার হোটেলটি থেকে দৈনিক ছয় হাজার হিসাবে মাসে ১ লাখ ৮০ হাজার টাকা চাঁদাবাজি হয়, যার পুরোটাই চলে যায় কর্মকর্তাদের পকেটে।

তারা অভিযোগ করেন, বছরের পর বছর হোটেল চললেও ব্যবস্থা নেন না শীর্ষ কর্মকর্তারা। চলতি মাসে কয়েকবার সরেজমিন যান এই প্রতিবেদক। সর্বশেষ গত ১৭ ডিসেম্বর গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু স্টেডিয়ামের দুই নম্বর গেটের কাছে গণশৌচাগারের প্রবেশদ্বারের পাশেই চেয়ার টেবিলে বসে খাবার খাচ্ছেন অনেকে।

একটু সামনে এগোলেই গণশৌচাগার থেকে ওঠা-নামার জায়গা, যেখান দিয়ে মানুষ শৌচাগারে ঢুকছেন আর বের হচ্ছেন। সঙ্গে লাগোয়া চেয়ার টেবিলে খাবার খাচ্ছে মানুষ। আর এর মাঝেই রান্না হচ্ছে মাছ, ভাত, মাংস ও সবজি।

গণশৌচাগারের প্রবেশদ্বারের পাশেই চেয়ার টেবিল বসে খাবার খাচ্ছেন অনেকে

এই হোটেলের ক্রেতাদের শৌচাগারের পানি ব্যবহার করতে দেখা যায়। টয়লেট কাম হোটেলে ঢুকে কথা হয় হোটেল মালিক আবদুল খালেকের সঙ্গে। তিনি জানান, গণশৌচাগার তৈরির আগ থেকেই এখানে দোকান চালান। এখানে কত খরচ হয় জিজ্ঞেস করলে তিনি জানান, প্রতিদিন ছয় হাজার টাকা দেন ক্রীড়া পরিষদকে।

টয়লেট সংলগ্ন দোকানের মালিক ও ক্রীড়া পরিষদ সংশ্লিষ্টরা জানান, এই চাঁদার টাকা লাইনম্যানের মাধ্যমে পরিষদের বড় কর্তারা পান। তাই বিষয়টি বারবার মিডিয়ায় আসার পরও এটা সরানো হয় না। টয়লেট ব্যবহারকারীরা জানিয়েছেন, টয়লেটের প্রবেশপথে হোটেল থাকা অস্বাস্থ্যকর ও অরুচিকর।

হোটেলে খেতে এসেছিলেন সাদিকুল ইসলাম। তিনি বলেন, টয়লেটের প্রবেশপথে খাবার হোটেল। রুচিতে বাধলো তাই ঢুকলাম না খেতে। যারা খাবার খাচ্ছে তাদের কী অবস্থা হয় তারাই ভালো জানেন।

তিনি বলেন, ক্রীড়া পরিষদের অফিসের এত কাছে বসে টয়লেটকে হোটেল কীভাবে বানানো হলো এটা একটা বিস্ময়।

গণশৌচাগারে চলছে খাবার হোটেল, নীরব দর্শক ক্রীড়া পরিষদ

বিষয়টি নিয়ে গত রবিবার (১৮ ডিসেম্বর) কথা হয় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন)  শেখ শামীম হাসানের সঙ্গে। তিনি বলেন, পাবলিক টয়লেটে কোনও হোটেল ইজারা দেওয়া হয়নি। হোটেল আছে কিনা আমার জানা নেই।

টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে জানান, তিনি কোনও টাকা পান না কিংবা টয়লেটের ইজারাদারও এটা চালাচ্ছেন না। তিনি বলেন, এটা আগামীকালই আমি দেখবো।

যদিও মঙ্গলবার (২০ ডিসেম্বর) সেখানে গিয়ে একই চিত্র দেখা যায়।

গণশৌচাগারে চলছে খাবার হোটেল, নীরব দর্শক ক্রীড়া পরিষদ

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ জানান, তিনি এ বিষয়ে অবগত নন।

তিনি বলেন,  আগে কেউ আমাকে বিষয়টি নলেজে দেয়নি। বিষয়টি আমি নোট রাখলাম। এখন তো অফিস আওয়ার শেষ। আগামীকালই এটা সরিয়ে ফেলবো।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সর্বশেষ খবর
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু