যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ফল ব্যবসায়ী নিহত

বাংলা ট্রিবিউট রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ১৪:১৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৪:২৪

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনা জয়নাল আবেদীন (৪৭) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান রহমান এ তথ্য জানান।

মৃত জয়নাল পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়রা গ্রামে সোনামুদ্দিন খাঁর ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা বউবাজার এলাকায় পরিবার সঙ্গে থাকতেন। পাঁচ মেয়ের জনক ছিলেন তিনি।

নিহতের জামাতা আব্দুর রহমান জানান, তার শ্বশুর জয়নাল আবেদীন ভ্যানে করে যাত্রাবাড়ী ধোলাইপার এলাকায় ফল বিক্রি করতেন। রাতে ফল বিক্রি করে ভ্যান চালিয়ে বাসায় ফিরছিলেন। সে সময় যাত্রাবাড়ী থানার পেছনে ডেমরা রোডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। ‌ 

এসআই সালমান রহমান বলেন, দ্রুতগতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান জয়নাল আবেদীন। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এআইবি/এএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের