রাস্তা সম্প্রসারণে নিজেরাই সীমানা প্রাচীর ভাঙলো হাসপাতাল কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৩, ২৩:৩০আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ২৩:৩০

ফনিক্স রোড প্রশস্ত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গৃহীত উদ্যোগে স্ব-প্রণোদিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃপক্ষ। রাস্তা সম্প্রসারণে করপোরেশনের উদ্যোগের প্রতি সম্মতি প্রকাশ করে বঙ্গবাজার মোড় সংলগ্ন এই হাসপাতালটির সীমানা প্রাচীর কর্তৃপক্ষ নিজেরাই ভেঙে দিচ্ছেন।

সোমবার (২ জানুয়ারি) থেকে হাসপাতালে কর্তৃপক্ষ সীমানা প্রাচীর ভাঙার কাজ শুরু করে। সীমানা প্রাচীরের মোট ৬০ ফুট দৈর্ঘ্যের দেওয়াল ভাঙা হবে। প্রাচীর ভাঙার পর রাস্তার প্রশস্ততা কোথাও ৪ ফুট, কোথাও ৩ ফুট এবং কোথাও ১ ফুট অর্থাৎ গড়ে ৩ ফুট করে প্রশস্ত হবে। আর করপোরেশন নিজ অর্থায়নে ওই সীমানা প্রাচীর নির্মাণেরও উদ্যোগ গ্রহণ করেছে।

এছাড়াও রাস্তা সম্প্রসারণ ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা-দোকানপাটের বিরুদ্ধে চানখার পুল ও সেগুনবাগিচা এলাকায় অভিযান পরিচালনা করেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

অভিযানকালে চানখার পুল হতে মেয়র হানিফ ফ্লাইওভারগামী রাস্তায় অবস্থিত পুলিশ বক্স অপসারণ করা হয় এবং সেগুনবাগিচায় ফুটপাত ও রাস্তার উপর গড়ে ওঠা সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। সেগুনবাগিচায় উচ্ছেদকালে রাস্তা দখল করে গড়ে তোলা ১টি দোকানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের ও দেড় হাজার টাকা জরিমানা আদায় করা। এ সময় বারবার সতর্ক করার পরও ফুটপাত দখল করে দোকান গড়ে তোলায় মোহাম্মদ সোহাগ নামক ১ ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

অভিযান প্রসঙ্গে সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, রাস্তা সম্প্রসারণে মেয়রের নির্দেশনার আলোকে আজ চানখার পুল এলাকায় ডিএমপির সহযোগিতায় একটি পুলিশ বক্স অপসারণ করা হয়। রাস্তা দখল করে জন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সেগুনবাগিচা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে  এক অবৈধ দখলদারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

/আরএইচ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের