গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া সেই গৃহবধূর মৃত্যু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জানুয়ারি ২০২৩, ১৬:৫২আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৬:৫২

রাজধানীর সবুজবাগে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া দগ্ধ গৃহবধূ মারিয়া বেগমের (২৭) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, মারিয়া বেগমের শরীরের ৩২ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওই নারীর স্বামী মো. মাসুম বলেন, শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে মাদারটেক বাসাবোর ভাড়া বাসায় সবার অগোচরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় মারিয়া। পরে তাকে শেখ হাসিনার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ঘটনার আগের রাতে আমি ঝালকাঠি গ্রামের বাড়িতে যাই। পরে খবর পাই মারিয়া নিজের গায়ে আগুন দিয়েছে।

তিনি আরও বলেন, গত সেপ্টেম্বরে আমি আরেকটা বিয়ে করি। মারিয়া সেই কারণে অভিমানে এ ঘটনা ঘটাতে পারে।

মারিয়া ঝালকাঠি সদর উপজেলার ওষুধ ব্যবসায়ী মো. মাসুমের স্ত্রী। বর্তমানে বাসাবো মাদারটেক পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।

/এআইবি/এএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী