কেরানীগঞ্জ পুনর্বাসিত হতে চান না সিটি পল্লীর বাসিন্দারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৫

কেরানীগঞ্জে পুনর্বাসিত হতে চান না বলে জানিয়েছেন সিটি পল্লীর বর্তমান বাসিন্দারা। তারা বলেন, আমারা ইতোমধ্যে এখানে পুর্নবাসিত হয়ে এসেছি। দীর্ঘ দিন এখানেই বসবাস করছি। নতুন করে অন্য কোথাও পুর্নবাসিত হতে চাই না।

সোমবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ঢাকার ৪৯ নম্বর ওয়ার্ডের সিটি পল্লীর বাসিন্দারা এসব কথা বলেন। এ সময় তারা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে ইসমাইল নামে এক বাসিন্দা বলেন, এলাকাবাসীর পক্ষে কিছুদিন আগে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে দেখা করেছি। আমাদের এই সমস্যা নিয়ে কথা বলেছি। তিনি বলেছেন, কেরানীগঞ্জে আমাদের বাসস্থান তৈরি করে পুনর্বাসন করবেন। কিন্তু আমরা তো ৪০ বছর আগেই পুনর্বাসিত হয়ে এখানে (৪৯ নম্বর ওয়ার্ডে) এসেছি। আমাদের কাছে দলিল আছে, ১৯৯০ সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ আমাদের এই জায়গাগুলো দলিল করে বুঝিয়ে দিয়েছিলেন। আমরা এখন কেরানীগঞ্জ যেতে চাই না। আমাদের যেখানে জন্ম হয়েছে সেখানেই থাকতে চাই।

তিনি বলেন, আমরা যেখানে থাকি এই জায়গাটা যদি সরকারের প্রয়োজন হয় সরকার এটা নেবে। এতে আমাদের আপত্তি নেই। আমাদের জন্ম যে এলাকা সে এলাকার আশেপাশে বহুতল ভবন নির্মাণ করে পুনর্বাসন করা হোক। আমি মনে করি, এতে সরকারের কোনও সমস্যা হওয়ার কথা না।

মো. সেলিম নামে আরেক বাসিন্দা বলেন, ২ ফেব্রুয়ারি নোটিশ দিয়ে ৯ ফেব্রুয়ারির মধ্যে আমাদের উঠে যেতে বলে। এক সপ্তাহের মধ্যে আমরা কই যাবো?

উল্লেখ্য, ঢাকার সায়দাবাদ, ধলপুরের ৪৯ নম্বর ওয়ার্ডে সিটি পল্লী অবস্থিত। গৃহহীন মানুষের বসবাস সেখানে। সম্প্রতি গত ২ ফেব্রুয়ারিতে তাদের সিটি পল্লী ছেড়ে দেওয়ার নোটিশ দেয় সিটি করপোরেশন।

 

 

/এএজে/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী