খালের পাড়ে অবৈধ গরুর খামার, ৩ লাখ টাকা জরিমানা ডিএনসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৩

রামচন্দ্রপুর খালের পাড়ের অবৈধ গরুর খামার গড়ে তোলায় ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে বেদখল স্থাপনা অপসারণে ১৫ দিনের আল্টিমেটাম দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এই জরিমানা করেন মেয়র।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আতিকুল ইসলাম বলেন, ‘রামচন্দ্রপুর খালটি আমি পরিস্কার করে দিয়েছিলাম। এটি আবার গো-বর্জ্য ও অন্যান্য বর্জ্য দিয়ে ভর্তি হয়ে গেছে। কিন্তু শহর নোংরা কিংবা জনগণের ভোগান্তি সৃষ্টি করার অধিকার কারও নেই।’

বায়ু দূষণ রোধে স্থাপনা নির্মাণে ধুলাবালি বন্ধে ডিএনসিসির ঠিকাদারদের শিগগিরই নোটিশ পাঠানো হবে জানান মেয়র আতিক।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী