৪০ বছর পর জমি উদ্ধার করলো ঢাকা দক্ষিণ সিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪০

গত ৪০ বছর ধরে বেদখলে থাকা ১৫ একর জমি উদ্ধার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন ১৪ নম্বর আউটফল ক্লিনার কলোনি এবং সিটি পল্লীর এসব জমি বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী ভোগদখল করে আসছিল।

রবিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৪ নম্বর আউটফল ক্লিনার কলোনি ও সিটি পল্লীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ওই অভিযান পরিচালনা করেন। করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন এ সময় উচ্ছেদ অভিযান সার্বিক তদারকি করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অভিযানে সিটি পল্লীর সম্মুখভাগ, তেলেগু কলোনির সম্মুখভাগ, ক্লিনার কলোনির প্রায় ৫০টি বাড়িসহ সব মিলিয়ে প্রায় হাজার খানেক অবৈধ স্থাপনা ও বাড়ি ভেঙে ফেলা হয়। অভিযানের এক পর্যায়ে কলোনিতে বসবাসরত বাসিন্দারাও সহযোগিতায় এগিয়ে আসেন। তারা উচ্ছেদ কার্যক্রম সর্বাত্মক সহযোগিতা করেন।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, ‘উন্নয়নমূলক কাজের জন্য মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে বেদখলে থাকা করপোরেশনের মালিকানাধীন ১৫ একর জমি দখলমুক্ত করা হচ্ছে। এই ১৫ একর জমির মধ্যে কিছু অংশে তেলেগু সম্প্রদায়ের যেসব পরিচ্ছন্নতাকর্মী রয়েছে, তাদের থাকার ব্যবস্থা করা হবে। বাকি অংশে করপোরেশনের জন্য অত্যাধুনিক মোটর গ্যারেজ নির্মাণ করা হবে।’

বর্তমানে উচ্ছেদ করা অংশের বর্জ্য অপসারণের কাজ চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

অভিযানে অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হায়দর আলী, অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু, ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদারসহ করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান সহযোগিতা করেন।

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী