স্বামীর ওষুধ কিনতে গিয়ে প্রতারকের খপ্পরে স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ২২:৫২আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২২:৫৫

রাজধানীর মিরপুরের বাসিন্দা রিয়াজুল হাসান রতনের দুটি কিডনিই নষ্ট। গত বৃহস্পতিবার থেকে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি। স্ত্রী মরিয়ম রহমান স্বামীর ওষুধ কিনে হাসপাতালে ঢোকার সময় প্রতারক চক্রের খপ্পরে পড়েন। চক্রটি মরিয়মের সঙ্গে কথা বলার পর নিজের ওপর নিয়ন্ত্রণ হারান মরিয়ম। এরপর স্বাভাবিক হয়ে তিনি দেখতে পান তার গলার স্বর্ণের চেইন, কানের দুল ও সঙ্গে থাকা ব্যাগ (দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিল) নিয়ে সটকে পড়েছে চক্রটি।

রবিবার (১৯ মার্চ) সকালে ঘটনাটি ঘটেছে। অসহায় ওই নারী দ্রুত ছুটে যান মিরপুর মডেল থানায়। ঘটনার বিস্তারিত জানিয়ে একটি অভিযোগও করেছেন। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।

ভুক্তভোগী মরিয়মের বাসা মিরপুর মডেল থানায়। রাজধানী জুড়েই এমন প্রতারক চক্র সক্রিয় রয়েছে। তবে মিরপুর এলাকায় এমন ঘটনা হরহামেশায় ঘটছে।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, 'এ নারী প্রতারকের খপ্পরে পড়েছিলেন। এ বিষয়ে আজ সকালে একটি অভিযোগ করে থানায়। আমরা ঘটনাটি শোনার পরই তাৎক্ষণিক তদন্ত কার্যক্রম শুরু করেছি।’

ভুক্তভোগী মরিয়ম রহমানের করা অভিযোগ সূত্রে জানা গেছে, এদিন  সকালে মিরপুর মডেল থানার শিশু হাসপাতালে সামনে থেকে স্বামীর জন্য ওষুধ কিনে পায়ে হেটে মিরপুর দুই নম্বরের কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্দেশ্য রওয়ানা দেন। এ সময় অজ্ঞাতনামা তিন ব্যক্তি (বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর) মরিয়মের কাছে এসে গল্পের ছলে বিভিন্ন রকম কথা বলে কৌশলে তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পেছনের গলিতে নিয়া যায়। এ সময় তাকে চেতনানাশক দ্রব্য দিয়ে প্রায় অচেতন করে গলায় ও কানে থাকা দেড় ভড়ি ওজনের স্বর্ণের চেইন, দুটি কানের দুল, ভ্যানিটি ব্যাগে থাকা নগদ টাকা ও মুঠোফোন নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তিনি স্বাভাবিক হয়ে দেখতে পান সব কিছু নিয়ে গেছে চক্রটি।

মরিয়ম বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমার স্বামী কিডনির রোগে ভুগছেন। এখন তার দুটি কিডনিই নষ্ট। চিকিৎসকরা কিডনি পরিবর্তন করতে বলেছেন। এমন পরিস্থিতিতে আমার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে প্রতারকরা। আমি কতটা খারাপ অবস্থায় আছি তা কাউকে বোঝাতে পারব না।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে কথা বলার পর কী হলো কিছুই বুঝতে পারি নাই। কিছু সময় পরে দেখি আমার কাছে কিছুই নাই।’

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী