রাজধানীতে বাসচাপায় চিকিৎসকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ২০:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ২১:১৫

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। তার নাম এম এ মতিন সরকার (৪৫)। বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা গ্রামের মৃত কমল সরকারের ছেলে মতিন। যাত্রাবাড়ীর জনপথ মোড় এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের শ্যালক আরাফাত জানিয়েছেন, সকাল ১১টায় বাজার করতে যান মতিন। বাজার শেষে যাত্রাবাড়ী থানা এলাকায় ফেরার পথে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। ওই অবস্থায় বাসায় ফিরে তিনি হোমিও ওষুধ সেবন করেন। সন্ধ্যায় অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরতরা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরাফাত আরও বলেন, মতিন সরকার পলাশ বিদ্যুৎকেন্দ্রে পাম্প অপারেটর হিসাবে কাজ করতেন। পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।

/এআইবি/কেএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম