মর্গে পড়ে থাকা মরদেহের পরিচয় মিললো ৮ দিন পর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৩, ১৮:৪১আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৯:১৬

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ফেলে যাওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে।

নিহতের পরিচয় নির্ণয়ে শাহবাগ থানা-পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিঙ্গার প্রিন্ট নেয়। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়। মৃতের নাম মো. আসলাম। তিনি ফরিদপুর সদরপুরের কালাম মিয়ার ছেলে।

বুধবার (২৬ এপ্রিল) ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়ছে। বুধবার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। কীভাবে তিনি মারা গেছেন ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা জানা যাবে।’

বাচ্চু মিয়া বলেন, ‘প্রথমে লাশের বিষয়ে দারুসসালাম থানায় জানিয়েছিলাম। থানা-পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হতে পারেনি। সেই থেকে মরদেহ ঢামেক মর্গে ছিল। কেউ দায়িত্ব না নেওয়ায় সর্বশেষ শাহবাগ পুলিশ দায়িত্ব নেয়। তারা সুহরতহাল প্রতিবেদন তৈরি করে।’

এর আগে, ১৮ এপ্রিল দুপুরে আহত অবস্থায় আসলামকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এক ব্যক্তি। মৃত্যু নিশ্চিত হওয়ার পর সেখান থেকে কেটে পড়েন তিনি। এরপর থেকে টানা আট দিন মর্গে পড়েছিল মরদেহটি। পরিচয় পাওয়ার পর বুধবার মরদেহটির দায়িত্ব নিলো শাহবাগ থানা।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম