‘সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্যে স্বল্প আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৩, ০৬:৪৮আপডেট : ০৬ মে ২০২৩, ০৬:৪৮

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘বাজারের নৈরাজ্য আর মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্যে শ্রমজীবী স্বল্প আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে। বিস্ময়কর হচ্ছে, মানুষের এই কষ্ট দেখার কেউ নেই।’

শুক্রবার (৫ মে) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতির ঢাকা মহানগর প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সাইফুল হক আরও বলেন, ‘বাস্তবে বাজারের ওপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। দেশ পরিচালনার রাজনৈতিক বৈধতা না থাকায় সরকার বাজারও নিয়ন্ত্রণ করতে পারছে না।’

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা বৃদ্ধি করে ১৯৯ টাকা নির্ধারণের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘সরকারি এই সিদ্ধান্ত পুরোপুরি দায়িত্বহীন এবং জনগণের ওপর নতুন গজবের শামিল। চিনি বাজার থেকে প্রায় উধাও। পেঁয়াজ-রসুনসহ প্রতিটি ভোগ্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।’

এ সময় তিনি জরুরি পরিষেবা খাতে ধর্মঘট নিষিদ্ধ করার সরকারি পাঁয়তারাকে শ্রমিক অধিকারের পরিপন্থী উল্লেখ করে অনতিবিলম্বে শ্রমিকদের জন্য বাঁচার মতো মজুরি নির্ধারণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিক আন্দোলন জোরদার করারও আহ্বান জানান।

শ্রমিকনেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন– সংগঠনের আহবায়ক  শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন মোশতাক,  সাইফুল ইসলাম,  কবি জামাল সিকদার প্রমুখ।

/এএজে/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের