রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৩, ১২:৪৬আপডেট : ১৫ মে ২০২৩, ১২:৫০

রাজধানীর উত্তর কমলাপুরে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। পরনে ছিল শাড়ি। রবিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু জাফর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ওই নারী রাস্তায় ভাঙারি টোকাতেন। উত্তর কমলাপুর ডাচ-বাংলা এটিএম বুথের সামনে রাস্তায় ভাঙারি টোকানোর সময় কাভার্ড ভ্যানের পেছনের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই বলেন, ‘মৃতদেহের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।’

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম