ঢাকা জেলার আশুলিয়া থেকে ১৯৭ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। বুধবার (২৪ মে) সকালে আশুলিয়ার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. মানিক হোসেন (৩৫) মো. মাহবুর রহমান (৩১), মো. মহিবুর (২৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা র্যাবকে জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে সাভার, ধামরাই, আশুলিয়া এবং এর আশপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করতেন।
গ্রেফতার ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।









