রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৩, ২৩:১৩আপডেট : ২৭ মে ২০২৩, ২৩:১৩

রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে সৌরভ রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ দুপুরে বনানী রেলস্টেশনের দক্ষিণ পাশে গেট নং ২১/বি রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে রাস্তা পার হওয়ার সময় এগারসিন্দুর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক। পরে খবর পেয়ে দুপুর ২টার দিকে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে বিকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এএসআই।

মৃতের বাবা কৃষ্ণচন্দ্র রায় বলেন, সকাল সাড়ে ৮টায় কেরানীগঞ্জের বাসা থেকে অফিসের উদ্দেশে বের হয়েছিল সৌরভ। দুপুর ১২টার দিকে পুলিশের মাধ্যমে খবর পাই সৌরভ ট্রেনে কাটা পড়ে মারা গেছে। 

মৃত সৌরভের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে। বর্তমানে কেরানীগঞ্জ জিনজিরা বাজার পরিবারের সঙ্গে থাকতেন তিনি। এক ভাই, এক বোনের মধ্যে তিনি ছোট। তিনি মতিঝিলে কাস্টমস অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন বলে জানায় পরিবার।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের