ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৩, ১৮:২২আপডেট : ৩১ মে ২০২৩, ১৮:২২

শুধু কীটনাশক প্রয়োগ নয়, ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৩১ মে) দুপুরে রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির সংলগ্ন সংঘনায়ক শুদ্ধানন্দ সড়কের নামফলক উন্মোচন, সড়ক উদ্বোধন এবং বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে গণ-লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘আসন্ন বর্ষা মৌসুমকে মাথায় নিয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আমরা সচেতনতামূলক গণ-লিফলেট বিতরণ শুরু করেছি। আমরা ঘরে ঘরে এই লিফলেট বিতরণ করতে চাই। এর মাধ্যমে ডেঙ্গুকে সামাজিকভাবে প্রতিরোধ করতে চাই। কারণ শুধু কীটনাশক প্রয়োগ করে এডিস মশার বিস্তার রোধ সম্ভব না।’

ডেঙ্গু প্রতিরোধে ঢাকাবাসীকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আগে আমরা বলতাম তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন। এখন আমরা বলছি, আপনার বাসাবাড়ি, স্থাপনার অভ্যন্তরে যে পানি জমে প্রতিদিন সেই পানি ফেলে দিন। কোথাও যদি আমরা পানি জমতে না দেই তাহলে এডিস মশার বিস্তার রোধ করতে পারবো।’

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে গণ-লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র তাপস

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র বলেন, ‘মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দুটি সিটি করপোরেশনেরই কীটনাশক কমিটি রয়েছে। কমিটিতে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা রয়েছেন। কমিটির বিশেষজ্ঞদের মতামত ও সুপারিশের ভিত্তিতে আমরা পুরো বছরের কীটনাশক আমদানি ও মজুত করেছি। এছাড়াও ২০২০ সালের পর থেকে আমাদের কীটনাশকের মান নিয়ে কোনও প্রশ্ন নেই।’

অনুষ্ঠানে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আগে এখানে সকাল-বিকাল ঘণ্টার পর ঘণ্টা মানুষ যানজটে থাকতো। এই সড়ক প্রশস্ত করার মাধ্যমে আমরা এ এলাকার মানুষকে যানজট থেকে মুক্তি দিয়েছি।’

পরে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র তাপসকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন– করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
যাচাই ছাড়া বাসা ভাড়া নয়, মালিকদের সতর্ক থাকার আহ্বান র‌্যাবের
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
সর্বশেষ খবর
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক