রাজধানীতে গলায় ‘ফাঁস দিয়ে’ যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৩, ০৪:৫৭আপডেট : ১১ জুন ২০২৩, ০৬:৩৪

রাজধানীর নিউ মার্কেট লতিফ সরণি এলাকার মুরগিপট্টিতে একটি বাসায় ইসহাক হোসেন অনিক (২৪) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে জানা গেছে। শনিবার ( ১০ জুন) রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের ছোট ভাই রাকিব হোসেন বলেন, বড় ভাই অনিকের নুরজাহান মার্কেটের দ্বিতীয় তলায় রাতুল ফ্যাশন প্রতিষ্ঠান নামে প্যান্টের দোকান আছে। সন্ধ্যায় তিনি মেসে একাই ছিলেন, আমি ছিলাম দোকানে। ভাই দোকানে আসবেন কিনা জানতে ফোন দিয়েছিলাম। আসবে বলে অনেক সময় পেরিয়ে গেলেও আর দোকানে আসেনি।

একসময় ফোন দিয়ে তার মোবাইল বন্ধ পাই। পরে বাসায় গিয়ে দেখি দরজা বন্ধ। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাই। সেখান থেকে তাকে উদ্ধার করে রাত ৯টায় ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে কেন এ ঘটনা  ঘটিয়েছে এ বিষয়ে কিছুই বলতে পারেননি রাকিব।

মৃত ইসহাক লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।

বর্তমানে লতিফ সরণির মুরগিপট্টিতে একটি ছয় তলা বাড়ির চতুর্থ তলায় ভাড়া কক্ষে থাকতেন।

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম