৩০ মিনিটের বৃষ্টিতে মিরপুরে জলাবদ্ধতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৩, ১৩:৪৭আপডেট : ১২ জুন ২০২৩, ১৪:০০

আধাঘণ্টার বৃষ্টিতে বড় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর মিরপুর-১০ এর গোলচত্বরসহ এর আশপাশের এলাকায়। বৃষ্টি থেমে গেলে ৪০ মিনিটেও (প্রতিবেদন লেখা পর্যন্ত) পানি সরেনি।

সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১১টা নাগাদ বৃষ্টি শুরু হয়। আধাঘণ্টা স্থায়ী হয় এই বৃষ্টি। এরপর ১২টা ৫৭ মিনিট পর্যন্ত দেখা যায় মিরপুর ১০ নম্বর এলাকার পানি সরেনি। এতে ভোগান্তির শিকার হন পথচারীরা। এছাড়া মিরপুর প্যারিস রোড, মিরপুর অরিজিনাল-১০ এ দীর্ঘ সময় পানি জমে থাকতে দেখা গেছে।

৪০ মিনিটেও পানি সরেনি

পথচারীরা বলেন, সামান্য বৃষ্টিতেই মিরপুর ১০ এলাকায় দীর্ঘ সময় পানি জমে থাকে। ভারী বৃষ্টিতে প্রায় হাঁটু পানি জমে যায়।

মিরপুর ১০ নম্বরে মেট্রোরেল স্টেশনসহ বাসস্ট্যান্ড ও বিভিন্ন মার্কেট থাকায় এই এলাকায় জনসমাগম বেশি। এজন্য এই স্থানের বৃষ্টির পানি দ্রুত অপসরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে বিশেষ দৃষ্টি দেওয়া অনুরোধ জানান স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।

রাস্তায় পানি জমে থাকায় ভোগান্তির শিকার হন পথচারীরা

কাজি হাসেম নামে এক পথচারী বলেন, ‘মেট্রো থেকে নেমেছি, যাবো মিরপুর-১৪। কিন্তু বাসে উঠার মতো উপায় নেই। রাস্তায় পানি। অপেক্ষায় আছি কোনও বাস কাছে ঘেষলে উঠবো।’

তিনি বলেন, ‘বৃষ্টি হলে পানি জমবে, কিন্তু এটা দ্রুত সরে যাওয়ারও ব্যবস্থা করতে হবে।’

দীর্ঘ সময় বৃষ্টির পানি জমে থাকার পর মেট্রোরেলের দুই পরিচ্ছন্নতাকর্মী এসে ড্রেন লাইন পরিস্কার করে পানি অপসারণের ব্যবস্থা নেন।

ছবি: প্রতিবেদক

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম