মতিঝিল থেকে কমলাপুর মেট্রোরেলের কাজের অগ্রগতি সাড়ে পাঁচ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৩, ১৩:০৪আপডেট : ১৮ জুন ২০২৩, ১৩:১৩

মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রোরেলের কাজের অগ্রগতি সাড়ে পাঁচ শতাংশ বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক। ২০২৫ সালের জুনে এই অংশের উদ্বোধন করা যাবে বলে আশা মেট্রোরেল কর্তৃপক্ষের।

রবিবার (১৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

এমএএন সিদ্দিক বলেন, ‘এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে মতিঝিল অংশের কাজের অগ্রগতি ৯৪ দশমিক ৭৬ শতাংশ। আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯৪ দশমিক ৩২ শতাংশ। প্রধানমন্ত্রী নির্দেশনায় মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ চলমান রয়েছে। এ অংশের কাজের অগ্রগতি ৫ দশমিক ৩৭ শতাংশ সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, ‘২০২৫ সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর অংশের উদ্বোধন করা যাবে বলে আশা করছি। ইলেকট্রনিক ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি হয়েছে ৮৯ দশমিক ৭১ শতাংশ।’ 

চলতি বছরের ডিসেম্বরে আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে বলেও জানান মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এছাড়াও ছিলেন সংসদ সদস্য রওশন আরা মান্নান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরিসহ আরও অনেকে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী