ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ‘পাঠাও’ চালকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৩, ১৭:২২আপডেট : ২১ জুন ২০২৩, ১৭:২৬

রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত রাইট শেয়ারিং (পাঠাও) চালক সুরুজ আলীর (৪০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিচিন্তপুর গ্রামের মো. ভোলা মিয়া ছেলে সুরুজ। মিরপুর ১২ নম্বরে পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলের জনক ছিলেন তিনি।

মৃতের স্ত্রী বন্যা আক্তারের বরাত দিয়ে তিনি বলেন, ‘মঙ্গলবার ভোরে মিরপুর ১৪ নম্বরের একটি গলিতে ছিনতাইকারীর কবলে পড়েন সুরুজ। ওইদিন রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

ওসি বলেন, ‘বন্যা আক্তার ঘটনাস্থল সম্পর্কে সঠিকভাবে বলতে পারচ্ছেন না। যে স্থানের কথা বলছেন এর কিছু অংশ ভাষানটেক থানার মধ্যে পরেছে। আমরা ঘটনাস্থল চিহ্নিত করতে টিম পাঠিয়েছি। মরদেহ ঢামেক মর্গে রয়েছে।’

বন্যা আক্তার জানান, ছিনতাইকারীরা মোটরসাইকেল নেওয়ার জন্য তার স্বামীকে ছুরিকাঘাত করে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সুরুজকে উদ্ধার করে পথচারীরা।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের