ঈদের ছুটি শেষে রাজধানীতে এখনও ফিরছে মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৩, ১২:৫৪আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১২:৫৮

ঈদুল আজহার ছুটি শেষ। এখনও রাজধানীতে ফিরছে মানুষ। বৃষ্টি ও যাত্রায় ভোগান্তি কমাতে সময় নিয়ে ঢাকায় ফিরছেন অনেকে।

সোমবার (৩ জুলাই) কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিটি ট্রেন যাত্রীতে পরিপূর্ণ। জানা যায়, আগত যাত্রীদের মধ্যে চাকরিজীবীদের তুলনায় অন্য পেশাজীবীর সংখ্যা বেশি। এছাড়া যাদের তাড়া ছিল তারা আগেই ফিরেছেন। পরিবারের অন্য সদস্যরা আজ ফিরছেন।

জামালপুর থেকে ঢাকায় ফেরা কাপড়ের দোকানের কর্মচারী জসিমউদদীন বলেন, ‘ঈদের পর মার্কেট জমতে সময় নেয়। এ জন্য দ্রুত ফেরার চাপ ছিল না।’

টাঙ্গাইল থেকে ঈদ শেষে রাজধানীতে ফেরা পোশাককর্মী সুলতানা বলেন, ‘বাড়িতে কাজ ছিল। সেগুলো শেষ করে আসতে হয়েছে। না হলে গতকাল আসতাম।’

এছাড়া টানা বৃষ্টির কারণে ইচ্ছে থাকা শর্তেও আগে আসা হয়নি বলেও জানান অনেক যাত্রী। তবে কোনও কোনও ট্রেন ছাড়তে কিছুটা দেরি করলেও অন্যান্য বছরের তুলনায় রেল যাত্রায় স্বস্তি এসেছে বলেও জানান যাত্রীরা।

এ বিষয়ে কমলাপুর রেলস্টেশন মাস্টার আফসার উদ্দিন বলেন, ‘প্রতিটি ট্রেন সঠিক সময়ে ফিরে আসছে। সোমবার ঢাকামুখী মানুষের চাপ স্বাভাবিক। এখন পর্যন্ত কোথাও কোনও অভিযোগ পাইনি।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের