রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৩:১৪আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৬:২৩

রাজধানীর দারুস সালাম এলাকায় শাহ আলম (৩৫) নামে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.বাচ্চু মিয়া এ তথ্য জানান। পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতিপক্ষের লোকেরা শাহ আলমকে হত্যা করেছে। 

শাহ আলম সাভার ভাগুতা মাগনাকান্দার স্থায়ী বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর ছেলে। দারুস সালাম থানার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি ফার্নিচার ব্যবসায়ী এবং দারুস সালাম ১০ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

নিহতের বাবা সৈয়দ আলী জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১ নম্বর থেকে বাসায় ফিরছিল শাহ আলম। পথে মাজার রোডের আগে বুদ্ধিজীবী কবরস্থানের বাম পাশে একই এলাকার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইসলামসহ তার সহযোগীরা শাহ আলমের ওপর হামলা করে। এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী