চার বছরে দুই শতাধিক বাইসাইকেল চুরি করে তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৩, ১৪:২৯আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৪:৩১

গৃহশিক্ষকদের টার্গেট করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেল চুরি করতো মোহাম্মদ রুবেল হোসেন (২২) ও মো. আলী রাজ (৩৩) নামে দুই ব্যক্তি। গত চার বছরে দুই শতাধিক বাইসাইকেল চুরি করেছে তারা। রবিবার (১৫ অক্টোবর) গ্রেফতারের পর পুলিশকে এসব তথ্য জানিয়েছে অভিযুক্তরা। মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন।

তিনি বলেন, ‘গত ১৪ অক্টোবর মিরপুর ২ নম্বর থেকে একটি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে রবিবার রাতে মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই দুই অভিযুক্তকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া সেই বাইসাইকেলসহ আরও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।’

ওসি বলেন, ‘গ্রেফতার রুবেল ও আলী রাজ চিহ্নিত বাইসাইকেল চোর। রুবেলের বিরুদ্ধে ছয়টি এবং আলী রাজের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তারা শুধু বাইসাইকেল চুরি করে। তাদের টার্গেট হলো গৃহশিক্ষকরা। চুরি করলেও গৃহশিক্ষকরা সাধারণত মামলা করেন না। তাই তাদের টার্গেট করে বাইসাইকেল চুরি করতো রুবেল ও আলী রাজ।’

/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী