রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রবাসী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৩, ১৩:৫৬আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৩:৫৬

রাজধানীর রমনা পার্কের ভিআইপি গেটের সামনে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় জোসেফ গোমেজ (৫৬) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও এক আরোহী আহত হন। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল এসব তথ্য জানান।

নিহতের ভাই জনি গোমেজ জানান, তার ভাই জোসেফ গোমেজ অস্ট্রেলিয়া প্রবাসী। গত এপ্রিল মাসে দেশে এসেছেন। উঠেছিলেন কাকরাইলের সার্কিট হাউজ রোডে ভাইয়ের বাসায়। তিনি ঢাকার নবাবগঞ্জের হাসনাবাদ, মোলাশী কান্দা, সুমুস্তী বাড়ি গ্রামের মৃত গিলবার্ট গোমেজের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

তিনি আরও বলেন, ‘ভাই ডায়াবেটিস রোগী ছিলেন। এ কারণে তিনি রাতে হাঁটতে বের হন। পরে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় পাই।’

এসআই বলেন, ‘জোসেফ গোমেজ ডায়াবেটিস রোগী ছিলেন। ওই সময় তিনি হাঁটতে বের হন। পার্কের গেটের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে দিলে তিনি পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

মোটরসাইকেল চালক তামিম রায়হান হৃদয় (২০) ও আরোহী জোনায়েত হোসেন সাহেল (২১) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তারা দুজন বন্ধু। পুরান ঢাকার বাসিন্দা ও বোরহান উদ্দিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা। রাতে ঘুরতে বের হয়েছিলেন বলে তারা জানান।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম