নির্মাণাধীন ভবন থেকে মালামাল তোলার মেশিন পড়ে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৩, ২০:০৬আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ২০:০৬

রাজধানীর বিমানবন্দর এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে রুপস (মালামাল তোলার মেশিন) পড়ে মো. জোনায়েদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

ময়মনসিংহের দোবাউরা উপজেলার গোল্লার পাড় গ্রামের মো. রাশিদের ছেলে জোনায়েদ। তিনি পিকআপের হেলপার ছিলেন। বর্তমানে রাজধানীর ভাটারা সাঈদ নগরে থাকতেন।

জোনায়েদের সহকর্মী পিকআপ চালক খোকন ও হামিদুল জানান, আজ বিকালে পিকআপে ভাড়ায় মালামাল আনতে বিমানবন্দর এলাকার ওই নির্মাণাধীন ভবনে যান তারা। সেখানে গিয়ে ভবনের নিচে দাঁড়িয়ে ছিলেন জোনায়েদ। ওই সময় ভবনের ওপর থেকে রুপসটি ছিঁড়ে পড়ে। এতে জোনায়েদ মাথায় আঘাত পান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পোনে ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম