কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ২০:০৫

কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৩০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

হাসারা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম এ তথ্য জানান।

নিহত মনিরুল ইসলাম ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা।

মামুন খান নামে এক পথচারী বলেন, ‘ইকুরিয়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে সড়কে পড়েছিলেন ওই দুই ব্যক্তি। সেখানে লোকজনের ভিড় ছিল। পরে আমি তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্য জনের অবস্থাও গুরুতর।’

এসআই রাশেদুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই জন রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। কোনও গাড়ির ধাক্কায় তারা পড়ে যান কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

তিনি বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম