মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৪, ১৩:১০আপডেট : ০১ মে ২০২৪, ১৩:১৫

মহান মে দিবস আজ। দিবসটি উপলক্ষে বিভিন্ন পেশাজীবী, শ্রমিক ও রাজনৈতিক সংগঠন সভা-সমাবেশ এবং র‍্যালির আয়োজন করেছে। নিজেদের অধিকার আদায়ে এবং বিভিন্ন দাবি জানিয়ে রাজপথে স্লোগানমুখর রয়েছেন শ্রমিকরা। এছাড়া বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে মহান মে দিবস পালন করছেন তারা।

বুধবার (১ মে) বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেন হাজারো শ্রমজীবী মানুষ। ভিন্ন ভিন্ন কিংবা অভিন্ন দাবি তুলে ধরেন তারা। শ্রমিকদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো– বেতন-ভাতা বৃদ্ধি, অতিরিক্ত কর্মঘণ্টা কমানো, ছয় মাস মাতৃত্বকালীন ছুটি, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ, নারীবান্ধব কর্মপরিবেশ, রানা প্লাজা শ্রমিক হত্যার সর্বোচ্চ শাস্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, বাঁচার মতো মজুরি নিশ্চিত করা ইত্যাদি।

শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। ছবি: সাজ্জাদ হোসেন

সমাবেশে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা বলেন, ১৯৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করেন। আজ পৃথিবীর সব দেশে মে দিবস পালিত হচ্ছে। প্রতি বছর আমরা মে দিবস পালন করি। কিন্তু লক্ষ করেছি, আজও শ্রমিকদের ভাগ্যের কোনও পরিবর্তন হয়নি। আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকের নাভিশ্বাস উঠেছে। সরকার বারবার বলছে, উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ভাসছে কিন্তু সরকার এখনও শ্রমিকের সামাজিক নিরাপত্তার জায়গাটি তৈরি করতে পারছে না।

অধিকার আদায়ে বিভিন্ন দাবি জানিয়ে রাজপথে স্লোগানমুখর রয়েছেন শ্রমিজীবীরা। ছবি: সাজ্জাদ হোসেন

জাতীয় মুক্তি কাউন্সিলের শ্রমিক নেতারা বলেন, অনেক শিল্প-কারখানায় শ্রমিক নেতাদের ৮ ঘণ্টার বেশি কাজ করানো হয়। চরম মজুরি শোষণের কারণে শ্রমিকরা বাধ্য হন ওভার টাইম করতে। বাড়তি পরিশ্রমের কারণে শ্রমিকদের শরীরের যেমন ক্ষতি হয় তেমনই বিপর্যস্ত হয় তাদের পারবারিক জীবন।

মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে যোগ দেন হাজারো শ্রমজীবী মানুষ। ছবি: সাজ্জাদ হোসেন

এছাড়া বিভিন্ন দাবি নিয়ে সমাবেশ ও র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস), জাতীয় গগণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ঐক্য পরিষদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, ঢাকা মহানগর সিএনজি- অটোরিকশাচালক ঐক্য পরিষদ, উত্তরা পূর্ব থানা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, গ্রিণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটিসহ আরও কিছু সংগঠন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী