শাহজাদপুরে ট্রাকের ধাক্কার রিকশাচালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৪, ১৪:৪৪আপডেট : ০২ মে ২০২৪, ১৪:৪৪

রাজধানীর শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় মো. ইউসুফ (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।  

হাসপাতালে নিয়ে আসা আরেক রিকশাচালক আমিনুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে রিকশা চালিয়ে ভোরে গ্যারেজের দিকে যাওয়া সময় অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় ইউসুফ রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর অবস্থায় গুলশান থানার ডিউটিরত পুলিশ তাকে উদ্ধার করে। প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আমিনুল আরও বলেন, ‘আমি ও ইউসুফ একই গ্যারেজে থেকে রিকশা চালাই। আমাদের গ্রামের বাড়ি একই জায়গায়। নিহত ইউসুফ শেরপুরের শ্রীবরদি থানার মোল্লাপাড়া গ্রামের মৃত আ. সালামের ছেলে। তিনি নর্দা কালাচাঁদপুর রিকশা গ্যারেজে থাকতেন।’

বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের