নিউমার্কেট এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৪, ১৭:৪৪আপডেট : ০১ জুন ২০২৪, ১৭:৪৪

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেট ও আশপাশের সড়ক এবং ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১ জুন) এ অভিযান চালানো হয়।

রমনা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি মো. জয়নুল আবেদীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে শনিবার অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।’

যান চলাচল স্বাভাবিক করার জন্য এ অভিযান চলছে

অতিরিক্ত ডিআইজি বলেন, ‘যান চলাচল স্বাভাবিক করার জন্য এ অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে নিউমার্কেট ক্রসিং থেকে ঢাকা কলেজ পর্যন্ত সড়কের উভয় পাশে এবং গাউছিয়া মার্কেট থেকে বাটা সিগনাল পর্যন্ত অবৈধভাবে সড়ক দখল করে দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়ক দখলমুক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘সেখানে কিছু জায়গা সিটি করপোরেশনের কাছ থেকে ইজারা নিয়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে শুধু গাড়ি পার্কিং করবে। এ সব জায়গায় আমরা কোনও হকার বসতে দেবো না। যদি আবার এসে বসে আমরা ফের অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালাবো।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী