চামড়ার অস্থায়ী বিক্রি বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলেন ছয় কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৪, ১৭:৫২আপডেট : ০৫ জুন ২০২৪, ১৭:৫৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে শৃঙ্খলা রক্ষা এবং যেখানে-সেখানে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অস্থায়ী বিক্রয় কার্যক্রম বন্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ছয় আঞ্চলিক কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন।

বুধবার (৫ জুন) ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ সিটির অঞ্চল ২-এর উত্তর শাহজাহানপুর-খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন পশুর হাট এবং মেরাদিয়া বাজার সংলগ্ন পশুর হাটসহ নিজ অধিক্ষেত্রের দায়িত্বে থাকবেন একই অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো।

একইভাবে অঞ্চল ৩-এর হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ এলাকার পশুর হাট এবং রহমতগঞ্জ ক্লাব ও এর আশপাশের পশুর হাটসহ নিজ অধিক্ষেত্রের দায়িত্বে থাকবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান।

অঞ্চল ৪-এর ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন পশুর হাটসহ নিজ অধিক্ষেত্রের দায়িত্বে থাকবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া।

অঞ্চল ৫-এর লিটল ফ্রেন্ডস ক্লাব ও কমলাপুর স্টেডিয়ামের কাছে বিশ্বরোড সংলগ্ন পশুর হাটসহ নিজ অধিক্ষেত্রের দায়িত্বে থাকবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন সরকার।

অঞ্চল ৬ ও অঞ্চল ৭-এর এলাকাসহ আমুলিয়া মডেল টাউন হল সংলগ্ন পশুর হাটের দায়িত্বে থাকবেন অঞ্চল ৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ।

অঞ্চল ৯ ও অঞ্চল ১০-এর এলাকাসহ শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ড সংলগ্ন পশুর হাট, পোস্তগোলা শ্মশানঘাট এবং দনিয়া কলেজ সংলগ্ন পশুর হাটের দায়িত্বে থাকবেন অঞ্চল ৯-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের