আদাবরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণ, একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ১৫:১৩আপডেট : ১১ জুন ২০২৪, ১৫:১৩

রাজধানীর আদাবরে বেড়িবাঁধের পাশে একটি ভাঙারি দোকানে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে কবির হোসেন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (১১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

জাকির হোসেন নামে এক ব্যক্তি কবিরকে হাসপাতালে আনেন। তিনি বলেন, ‘মঙ্গলবার ভোরে ওই দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়। এতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পাশে শ্যামলী হাউজিং প্রকল্প-২। সেখানে আমাদের প্রজেক্টের কাজ চলছে। ভোরে নিরাপত্তাকর্মীর মাধ্যমে খবর পেয়ে সেখানে যাই। গিয়ে দেখি কবির ছটফট করছে। তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢামেক হাসপাতালে আনি।’

মৃতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ‘কবির কাজের উদ্দেশ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকায় এক পরিচিত লোকের কাছে এসেছিলেন।’

বাচ্চু মিয়া বলেন, ‘বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান