‘স্বাক্ষর জাল ন্যক্কারজনক ঘটনা, এমন হলে সমন্বয়ের সুযোগ থাকে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৪, ১৭:৫৬আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৮:০০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর জাল করে ওয়াসার সড়ক খননের ঘটনাকে ন্যক্কারজনক বলে উল্লেখ করেছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত কাজে যদি কোনও সংস্থা লিপ্ত হয়, তাহলে সমন্বয়ের কোনও সুযোগ থাকে না।’

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে আজিমপুরে ‘আজিমপুর আধুনিক নগর মার্কেটের উদ্বোধন এবং দোকানের চূড়ান্ত বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘সোমবার (৮ জুলাই) আমরা দেখলাম, ওয়াসা ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডে ভুয়া কাগজ দেখিয়ে বিনা অনুমতিতে সড়ক খনন করেছে। একটি সংস্থা কীভাবে আমাদের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষর জাল করে ভুয়া কাগজ তৈরির মাধ্যমে এ ধরনের কাজ করে? এটি খুবই ন্যক্কারজনক।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে যাত্রাবাড়ী সড়ক খননের জন্য ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ আমাদের চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। লালবাগের ঘটনায়ও ওয়াসা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করবে বলে আশা করি।’

এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মেয়র তাপস বলেন, ‘বিষয়টি আমরা স্থানীয় সরকারমন্ত্রীকে জানাবো। আশা করি, মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন...

স্বাক্ষর জাল করে রাস্তা খনন, ওয়াসার মালামাল জব্দ করলো ডিএসসিসি

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম