কমফোর্ট হাসপাতালে নাকের অস্ত্রোপচার করাতে গিয়ে রোগীর মৃত্যুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ১৪:৩৩আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৪:৩৩

রাজধানীর কলাবাগান থানার কমফোর্ট হাসপাতালে নাকের অস্ত্রোপচার করাতে গিয়ে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। তার নাম মো. সামছুদ্দোহা (৪৯)। তিনি মিনিস্টার কোম্পানির নির্বাহী কর্মকর্তা ছিলেন।

মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে ওই হাসপাতাল থেকে ভোর সাড়ে ৫টায় রোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর সামছুদ্দোহাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।

ধানমন্ডি ৪ নম্বর রোডের ১৬ নম্বরে থাকতে বাসার থাকতেন সামছুদ্দোহা। গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। তিনি এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।

মৃতের ভাগ্নে আদনান সাদিক রিয়াদ বলেন, ‘মঙ্গলবার বিকালে নাকের পলিপাস অপারেশন করানোর জন্য মামাকে গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় রাত ১১টায়। অপারেশনে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। যখন রোগীর জ্ঞান ফিরছিল না তখন জানতে চাওয়া হলে চিকিৎসকরা বলেন, রোগী অপারেশন টেবিলে দুবার স্টোক করেছিলেন। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মামাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলে, ‘চিকিৎসদের ভুলের কারণে আমার মামা মারা গেছেন। চিকিৎসরা তাকে মেরে ফেলেছেন। আমরা এর বিচার চাই।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান